Thursday, 8 March 2018

Human Rights and Democracy at Gunpoint in Bangladesh

It was around 11:30 am on March 6, 2018. As part of the BNP's countrywide human chain programme, the party's Dhaka city unit formed a human chain in front of National Press Club, to protest the detention of Begum Khaleda Zia in a fabricated case. Within 15 minutes BNP's volunteer wing President Shafiul Bari Babu entered the press club to escape police arrest who were searching him like trained dogs.

A few minutes later, some plainclothesmen brandishing small fire-arms stormed into the sanctuary of freedom of expression of the country, rounded up Mr Babu, with arms in one hand and Mr Babu on the other, they dragged him away as if he is a war criminal of World War II. Whoever came on their way to ask about their identity were met with fire-shot threats.

This is an incident, took place in broad daylight, in a so-called 'civilised' country where a self-styled Prime Minister boasts of carrying out development activities to legitimise her ruthless attitude towards opposing forces in the country.

A criminal state
When a state indulges itself in criminal activities, other crimes become incomparable to that.

Mr Babu is fortunate that he has been shown arrest by the law enforcers. Because in Bangladesh, where the state sponsors the most number of organised crimes, the government agencies barely show interest to prosecute the opposition party men. Instead, these agencies usually kill them, then either dispose the body or throw it somewhere far from the locality.

Some statistics can prove the above-stated claims. These agencies have killed no less than 1600 people extra-judicially. At least 500 people were forcefully disappeared. United Nations, in its report, sharply criticised Bangladeshi government for a "high rate" of extrajudicial killings and enforced disappearances, as well as "excessive use of force by state actors".

The ruthlessness of Bangladeshi forces is well documented. In a Swedish radio interview, one of the officials of the Bangladeshi death squad RAB exposed their brutal practices. The statement was so lurid that the translator had to go for fresh air three times while translating the statement.

No one, with an independent voice, can argue the fact that Bangladeshi forces backed by the government are operating in a manner that can only be compared to the laws of the jungle.

Silencing the voice
After crushing the opposition groups, the independent media are facing government wrath. Mahmudur Rahman and Shafik Rehman, two veteran journalists, were sent to jail because they reported of Sheikh Hasina’s relatives and ministers having been involved in corruption. Mahfuz Anam, the editor of The Daily Star, is personally facing 84 legal cases for sedition or defamation, with potential damages of US$8 billion. And prominent writer Farhad Mazhar was picked up in front of his home by plainclothes men and was mentally tortured for almost 17 hours.

And yes, this is the scenario of the media in the 'civilised' Bangladesh.

Anyone, who dissents the government view either faces harassment, cases or just gets shot down by Awami League men. A recent example of getting shot down in broad daylight for covering an incident is Daily Samakal's journalist Abdul Hakim Shimul by Awami League leader Miru in Sirajganj district.

Once outspoken Bangladeshi editor Matiur Rahman of Prothom Alo, in a recent interview with CPJ was found saying, "I don't have the courage anymore."

In the CPJ interview, all the media houses of Bangladesh admitted receiving repeated intimidating "advisory" phone calls from police, army intelligence, or the government.

What next?
Article 09 of the Universal Declaration of Human Rights states, no one shall be subjected to arbitrary arrest, detention or exile.

Bangladesh, as a state, recognises the universal declaration of human rights and is bound to abide by all the articles of this universally accepted document.

In spite of its commitment to protect human rights, the Awami League led government is choosing every means to curb it. The international community has a liability to save Bangladeshi nationals from government repression, which is enshrined in the basic principles of humanity.

It is high time to liberate Bangladesh from the gang of oppressors led by Sheikh Hasina and her Awami League.

No way out?
Without any significant pressure from abroad, amid all the wrongdoings of Awami League, this party has gone ruthless. With a view to saving the situation, it is high time to make the Bangladesh government of Awami League answer the questions on why they would be given all the facilities, funds and supports from abroad?

Wednesday, 21 February 2018

জঙ্গিমাতা কে? Who is the Mother of Terrorism? [Bilingual]

গত বছর ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া হরকাতুল জিহাদ ইসলামী নেতা মুফতি মোহাম্মদ আব্দুল হান্নানের বাড়ি ছিল গোপালগঞ্জ জেলায়। ছোট ভাই মুন্সি আনিসুল ইসলাম ছিল গোপালগঞ্জের ছাত্রলীগ নেতা

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে গোপালগঞ্জের বিসিক শিল্পনগরীতে মুফতি হান্নানকে একটা প্লট দেয়া হয়। সরকারের সহায়তায় মুফতি হান্নান এখানে 'বঙ্গবন্ধুর সোনার বাংলা' গড়ে তুলতে শেখ হাসিনার ছায়াতলে গড়ে তোলে 'সোনার বাংলা কেমিক্যাল ফ্যাক্টরি'

সেই ফ্যাক্টরিতে মুফতি হান্নান সাবানের বদলে বোমা বানানো শুরু করে। সেই বোমার উপকরণ আসতো ভারত থেকে। সাপ্লাই করতো আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ। উল্লেখ্য এই শেখ আব্দুল্লাহ তখন ছিল গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার প্রতিনিধি

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে বাংলাদেশে জঙ্গিবাদের উপস্থিতি আছে প্রমাণ করতে শেখ আব্দুল্লাহ মুফতি হান্নানকে দিয়ে বিভিন্ন জায়গায় বোমাবাজি করিয়ে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ৮৬জন মানুষ হত্যা করে।

সেই আমলে জেলায় জেলায় মুফতি হান্নানের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও শুধু একবারই মুফতি হান্নানের বোমা বিস্ফোরিত হয়নি। কবে জানেন? ২০০০ সালে শেখ হাসিনা যেবার কোটালিপাড়ায় সভা করতে যায়, তার ঠিক আগের দিন সেই বোমা ধরা পড়ে। বোমা ধরা পড়লেও মুফতি হান্নান ধরা পড়লো না। তাঁকে শেখ আব্দুল্লাহ বহাল তবিয়তেই রাখলো।

২০০৩ সালে বিএনপি সরকারের আমলে মুফতি হান্নানের যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং ২০০৫ সালে বিএনপি সরকার মুফতি হান্নানকে গ্রেপ্তার করে।

আওয়ামী লীগের আন্দোলনের ফসল মঈন উদ্দীনের সরকারের সময় ২০০৭ সালে মুফতি হান্নান তাঁর পুরো কুকর্মে শেখ আব্দুল্লাহর সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে সময় যৌথ বাহিনী এই শেখ আব্দুল্লাহর বাসায় অভিযানও চালায়।

২০০৬ সালে গ্রেফতারকৃত জেএমবি নেতা আউয়াল এবং সানি ও ২০০৭ সালে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে তাদের পৃষ্ঠপোষক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র নাম প্রকাশ করেছিল। তারা বলেছিল, শেখ আব্দুল্লাহ'র দেয়া টাকা দিয়েই ভারত থেকে বিষ্ফোরক এনে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলা করা হয়েছিল।

২০১০ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকাকালে আবারো মুফতি হান্নান কোর্টে স্বপ্রণোদিত হয়ে স্বীকার করে শেখ হাসিনার সভাস্থলে বোমা পুঁতে রাখার নির্দেশ দিয়েছিল শেখ আব্দুল্লাহ

কমপক্ষে তিনজন জঙ্গী আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেছে যে তাদের পরিচালিত জঙ্গী হামলার অর্থ যোগানদাতা এবং পৃষ্ঠপোষক ছিল শেখ আব্দুল্লাহ। সেই শেখ আব্দুল্লাহকেই ২০১৪ সালে শেখ হাসিনা আবারও গোপালগঞ্জ-৩ আসনে তাঁর প্রতিনিধির দায়িত্ব দেন

এইবার একটু সবাই চিন্তা করে বলেন তো দেখি, জঙ্গিমাতা কে?



Harkat-ul-Jihad al-Islami (HuJI) leader Mufti Hannan, who was hanged last year following a court verdict hailed from Gopalganj district of Bangladesh. His younger brother Munshi Anisul Islam was a leader of Chhatro League- the students' wing of Awami League.

After Awami League came to power, in 1996, the government gave Hannan a plot in Gopalganj's industrial city of BSCIC. To fulfil 'Bangabandhu's dream of Sonar Bangla', Hannan set up 'Sonar Bangla Chemical Factory' on that plot, with support from Sheikh Hasina.

In that factory, he began manufacturing bombs, instead of soap. Raw materials for the bombs, brought in from India, were supplied by Sheikh Muhammad Abdullah, who was then Awami League's Religious Affairs Secretary- a post which he still holds. Interestingly, during that period Abdullah was Sheikh Hasina's representative in the Gopalganj-3 parliamentary seat.

Following Sheikh Abdullah’s directive, Mufti Hannan killed at least 86 people in terror bomb attacks between 1996 and 2001, to push the government's agenda and show the West, including the US, that Bangladesh was ravaged by Islamist terrorism.

Although Mufti Hannan was successful in his bomb attacks in all cases across the districts, very interestingly, only in one case his bombs did not explode. It was in 2000; his bombs were intercepted in Kotalipara where the next day Sheikh Hasina was to hold a meeting. Although the bombs were intercepted, Mufti Hannan was not caught. He remained at large thanks to a strategy by Sheikh Abdullah.

In 2003, Mufti Hannan was tried in absentia for the terror bomb attacks when BNP was in power and handed out life term in jail. In 2005, BNP-led government managed to arrest him.

In 2007, Mufti Hannan confessed in the court that his terrorist activities had all been backed by Sheikh Abdullah. This confession came during the regime of army-backed Moin-Fakhruddin government. We should not forget that the interim government was the outcome of the movement by Awami League- as the party itself claimed. Following that confession, the joint forces raided Sheikh Abdullah’s residence.

 JMB leaders Awwal and Sunny, who were arrested in 2006, said in a confessional statement in the court in 2007 that Sheikh Abdullah sponsored their terrorist activities. Abdullah provided fund to buy Indian raw materials for bombs- which were used on August 17, 2005, across the country, the two JMB militants admitted.

In 2010, when Sheikh Hasina-led government was in power, again Mufti Hannan voluntarily admitted in the court that following a directive from Sheikh Abdullah he had planned to plant bombs at Sheikh Hasina’s place of meeting in Kotalipara.

At least three militant leaders admitted that their terrorist activities were supported by Sheikh Abdullah. Yet, in 2014, Sheikh Hasina made Abdullah her representative in the Gopalganj-3 parliamentary seat again.

Now, I have a question: Could you tell me who in Bangladesh is our “Jangee-mata” or Mother of Terrorism?

Wednesday, 7 February 2018

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সরকার পক্ষের নথি জালিয়াতির কিছু প্রমান

মামলার ১৯ নং সাক্ষী মোঃ মোস্তফা কামাল মজুমদার আদালতে প্রদত্ত তার সাক্ষ্যে বলেছেন, তিনি ১৯৯৩ সালের জানুয়ারী মাসের ৩১ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইস্তফা দিয়ে প্রথমে বেসরকারী এবং তারপর সরকারী কলেজ হয়ে ১৯৯৪ সালে প্রশাসন ক্যাডারে চাকুরি নিয়েছিলেন।

এর একটু পরেই তিনি আবার তিনি বলেছেন, ১৯৯৩ সালের নভেম্বর মাসের ১৩ তারিখের একটি চেক তিনি প্রধানমন্ত্রীর এতিম তহবিলের রেজিস্ট্রারে এন্ট্রি করেছেন!
যে লোক ১৯৯৩ সালের ৩১শে জানুয়ারী চাকুরি থেকে ইস্তফা দিয়েছে, সে কিভাবে ১৯৯৩ সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে সেখানকার রেজিস্ট্রারে এন্ট্রি দেয়? এই লোক নিজেই লিখেছেন, তিনি চাকুরি ছেড়ে চলে আসার পর উনার পরবর্তী হিসাব রক্ষক বারেক ভূইয়া এই হিসাব দেখতেন। ১৯৯৩ সালের এপ্রিল, জুলাই এবং অক্টোবরে যদি এন্ট্রি দেবার প্রয়োজনই হতো, তাহলে তো সেটি তখনকার কর্মরত হিসাব রক্ষক ২১ নং সাক্ষী বারেক ভূইয়াকে দিয়েই করানোর কথা ছিল।আরো আশ্চর্যজনক বিষয় হচ্ছে, মোস্তফা কামাল প্রথমে বলেছেন, কার নির্দেশে উনি ফাইলে এইসব এন্ট্রি দিয়েছেন সেটা তার মনে নেই। এবং উনার পরে বারেক ভূইয়া এই ফাইল দেখতেন।

কিন্তু ২১ নং সাক্ষী বারেক ভূইয়া আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেছেন, মোঃ মোস্তফা কামাল মজুমদার চাকুরী ছেড়ে যাবার সময় এই ধরণের কোন ফাইল তাকে দিয়ে যাননি এমনকি এই ধরণের কোন ফাইল বা এতিম তহবিলের কোন ফাইল তিনি কখনো দেখেননি।
মিথ্যা সাক্ষ্যদাতা ১৯ নং সাক্ষী মোঃ মোস্তফা কামাল মজুমদার আদালতে দাবী করেছেন, চাকুরি ছাড়ার পরের তারিখে রেজিস্ট্রারে এন্ট্রি দেবার জন্য ১৪ নং সাক্ষী সৈয়দ জগলুল পাশা তাকে তার সরকারী কলেজের কর্মস্থল থেকে ডেকে এনেছিলেন।

সরকারী কলেজে কর্মরত একজন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাকে কিভাবে কোন সরকারি চিঠি না দিয়ে ডেকে এনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মত একটি গুরুত্বপূর্ন দফতরের ততোধিক গুরুত্বপূর্ন ফাইলে তার চাকরি ছাড়ার পরবর্তী তারিখে এন্ট্রি দেয়ানো কিভাবে সম্ভব? এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তো জগলুল পাশা এবং মোস্তফা কামালের বিরুদ্ধেই সরকারী ক্ষমতা অপব্যবহার করে রাষ্ট্রীয় নথিতে অবৈধভাবে এন্ট্রি দেয়ার অভিযোগ গঠন করা উচিত, তাই নয় কী?

এখানে বলে রাখা প্রয়োজন, ১৪ নং সাক্ষী সৈয়দ জগলুল পাশাই হচ্ছেন ৩২ জন সাক্ষীর মধ্যে একমাত্র সাক্ষী, যিনি দাবী করেছেন, তিনি এতিম তহবিল সংক্রান্ত ফাইলে বেগম খালেদা জিয়ার স্বাক্ষর দেখেছেন। তবে সেই স্বাক্ষরযুক্ত কোন ফাইলের নোটশিট বা অফিস আদেশের কোন কপি কিংবা ফটোকপি তিনি আদলতে দেখাতে পারেন নাই।

সুতরাং এটা স্পষ্ট যে, ১৪ নং সাক্ষী সৈয়দ জগলুল পাশা এবং ১৯ নং সাক্ষী মোঃ মোস্তফা কামাল মজুমদারকে দিয়ে তদন্তকারী কর্মকর্তা হারুন অর রশিদ ষড়যন্ত্র করে কিছু মিথ্যা কাগজপত্র তৈরী করেছেন যেগুলো আবার মারাত্মকভাবে ভুল।

দেখা যাচ্ছে, মোস্তফা কামালের তৈরী ডক্যুমেন্টে যে চেক নম্বর ও টাকার পরিমান দিয়ে জানুয়ারী মাসে এন্ট্রি দিয়েছেন, সেই একই চেক নম্বর এবং টাকার পরিমান দিয়ে তিনি চাকুরী ছাড়ার পরের তারিখ নভেম্বর মাসেও এন্ট্রি দিয়েছেন।

জানুয়ারী মাসের এন্ট্রি

নভেম্বর মাসের এন্ট্রি

এভাবেই অপরাধীরা অপরাধ করার পর তাদের অপরাধের চিহ্ন রেখে যায়।

কুয়েতের আমীর টাকা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এতিমখানা প্রতিষ্ঠা করার জন্য, সেটি এসেছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে। ঢাকাস্থ কুয়েতের দূতাবাস থেকে দেয়া চিঠিতে সেই কথা স্পষ্ট লেখা আছে।

কিন্তু সরকার পক্ষ আদালতে ব্যাংকে জমা দেয়া চেকের মূল কপি না দেখিয়ে একটি ঘষামাজা করা চেকের ফটোকপি উপস্থাপন করে।
তারা নিজেরাই আবার স্বীকার করেছে যে, চেকের এই ফটোকপিটি সৌদি আরবে অবস্থিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ নিজেদের বলে সনাক্ত করতে পারে নাই এবং এই চেকের মাধ্যমে কে টাকা প্রেরণ করেছে সেটা তারা জানে না। এটা জানার কথাও নয়। কারণ জাল চেকের ঐ রেকর্ড তো তাদের কাছে থাকা সম্ভবই নয়।

আওয়ামী লীগের মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে- এতিমের টাকা আত্মসাৎ করা হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, কোন টাকা আত্মসাত হয়নি, সকল টাকাই 'জিয়া অরফানেজ ট্রাস্ট' একাউন্টে জমা আছে। বরং ২ কোটি, ৩৩ লক্ষ, ৩৩ হাজার ৩শ' ৩৩ টাকা ৪০ পয়সা বৃদ্ধি পেয়ে এখন ৬ কোটি টাকারও বেশি হয়েছে। কাজেই সরকার পক্ষের আনা অর্থ আত্মসাতের অভিযোগ কোর্টেই মিথ্যা প্রমানিত হয়ে গেছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে বারে বারে একই প্রশ্ন করা হয়- এতিমখানাটি কোথায়?
এতিমখানাটি বগুড়া জেলার গাবতলী থানার দাঁড়াইলে।



বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সকল এতিমদের তাড়িয়ে দিয়ে সেটিকে পরিত্যাক্ত করে রেখেছে।

Saturday, 20 January 2018

Brutal Killing of Nuruzzaman Jony by 'Tony Montana' Krishnapada Roy


Nuruzzaman Jony (30), General Secretary of Jatiyatabadi Chhatra Dal Khilgaon unit, was abducted by DB police on January 19, 2015, from Nazimuddin Road Jail Gate in Dhaka. Later that night, a DB team led by Krishnapada Roy (DCDB, South), riddled him with bullets. At least 16 bullets hit Jony, with 10 targeting his chest.

When police shoot 16 times to kill someone- it’s not just a murder- everybody sees a lot of "pleasure" and "satisfaction" in the act. It’s "Tony Montana" in police uniform. And that sadist is Krishnapada Roy, the then Deputy Commissioner (south) of Detective Branch.

On January 19, 2015, Jony went to the jail gate to visit his younger brother Moniruzzaman Hira and went missing. Police had allegedly picked Hira up from his house on Friday, January 16th, not finding Jony.

Jony’s father Yakub Ali spoke with him for the last time at 1:15 pm on January 19- the day he disappeared. Jony's wife, Monia Parvin Monisha, found all of his husband’s four cell phones in switched off mode about an hour after his conversation with his father. Then, they looked for him at every possible place. His father contacted the Khilgaon police and the Detective Branch, but they all said they knew nothing of his whereabouts.

"The detectives who denied arresting my son on Monday night killed him just hours later," Jony's father Yakub Ali said. Jony had never been involved in any violent activity and was known a man of affable character. Married a year back, he was a student at Habibullah Bahar College. His wife Monia Parvin Monisha was seven months pregnant when Jony was killed by police.

Mother of Jony sheds tears over her son’s dead body in Dhaka Medical College Hospital morgue
“What has my son done? Why has he been murdered? There is no need to keep us alive. Please kill us as well,” his mother Nilufar Parveen told reporters at the Dhaka Medical College morgue when she saw her son’s bullet-riddled body.

The law enforcers of this illegal government of Bangladesh are holding murderous encounters to finish off opposition leaders and activists. The government has given these agencies the licence to kill only to maim or destabilize the opposition movement in the country.

Saturday, 16 December 2017

যে কারণে ভারত ১৬ ডিসেম্বর বিজয়ের একক কৃতিত্ব দাবী করে

ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে যুদ্ধজয়ের একক কৃতিত্বের দাবী
 ১৬ই ডিসেম্বরকে কেন ভারত এক তরফাভাবে পাকিস্তানের বিরুদ্ধে তাদের যুদ্ধ বিজয় দিবস হিসেবে উদযাপন করছে এবং কেন আমরা রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করতে পারছি না, সেটা স্পষ্ট করা প্রয়োজন।

ইতিহাস বলে, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র জনগণের উপর বর্বরোচিত হামলা করার পর তাৎক্ষনিকভাবে প্রতিরোধ যুদ্ধ শুরু হয় পাকিস্তান সেনাবাহিনী, ইপিআর, পুলিশ এবং আনসারে কর্মরত বাংলাদেশীদের মাধ্যমে। আতাউল গনি ওসমানীর সর্বাধিনায়কত্বে দীর্ঘ সাড়ে আট মাস এই যুদ্ধ চালিয়ে গেছেে বাংলাদেশের 'মুক্তিবাহিনী'।

এই দীর্ঘ সময়ে মুক্তিবাহিনীর হাতে গাবুরে মার খাওয়া পাকিস্তানী সেনাবাহিনী যখন হয়রান পেরেশান, তখন ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে যোগ দেয় এবং 'ভারতীয় সেনাবাহিনী' ও 'মুক্তিবাহিনী'র সমন্বয়ে তৈরী হয় মিত্র বাহিনী। ১৩ দিনের মধ্যে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানী হানাদার বাহিনী  আত্মসমর্পণ করে এই মিত্র বাহিনীর কাছে। এই যুদ্ধে বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশ চুড়ান্তভাবে স্বাধীন হয়।

যাদুঘরে সংরক্ষিত পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের দলিলটি পড়লে দেখতে পাবেন সেখানে জগজিত সিং অরোরা স্বাক্ষর করেছেন ভারত ও বাংলাদেশের মিত্র বাহিনীর পক্ষ থেকে। দলিলে স্বাক্ষরের নীচে তার পরিচয় লেখা আছে- JAGJIT SINGH AURORA, Lieutenant-General, General Officer Commanding in India and Bangladesh Forces in the Eastern Theatre ।

কিন্তু আশ্চর্যভাবে ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রনীত হবার পর প্রস্তাবনা অংশে লেখা হয়, 'ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি'। যে জাতি যুদ্ধ জয়ের মধ্য দিয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠা করলো, তার প্রথম সংবিধানেই কেন যুদ্ধ জয়ের দলিলে নিজেদের বিজয়ের প্রমান উপেক্ষা করে সংগ্রামের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার কথা লেখা হলো? শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের শুরুতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার যে ঘোষণাপত্র উপস্থাপন করেছিলেন, সেখানে মুক্তিযুদ্ধের আদর্শ হিসেবে যে তিনটি বিষয়কে উল্লেখ করা হয়েছিল সেগুলো ছিল (১) সাম্য, (২) মানবিক মর্যাদা ও (৩) সামাজিক ন্যায় বিচার। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন এবং আত্মত্যাগ করেছেন এই তিনটি আদর্শকে সামনে রেখেই।

কিন্তু ৭২ সালের সংবিধানে মুক্তিযোদ্ধাদের সেই আদর্শকে আমুল পাল্টে দিয়ে লেখা হলো, 'যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল -জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।' খেয়াল করে দেখুন, মুক্তি'যুদ্ধ'কে পাল্টে দিয়ে লেখা হলো মুক্তি 'সংগ্রাম', এবং 'মানবিক মর্যাদা' ও 'সামাজিক ন্যায় বিচার' উধাও করে দিয়ে আমদানী করা হলো- 'সমাজতন্ত্র' আর 'ধর্মনিরপেক্ষতা'! [মুক্তিযুদ্ধে অনুপস্থিত 'ধর্মনিরপেক্ষতা' কিভাবে  সংবিধানে ঢুকলো, সেটা নিয়ে পরে কখনো লিখবো]

যৌথ মালিকানাধীন সম্পত্তিতে আপনার নিজের অংশকে যদি আপনি নিজেই অস্বীকার করেন, তাহলে সেটি তো অবধারিতভাবেই আপনার অপর অংশীদারের একক সম্পত্তিতে পরিনত হবার কথা। যে 'যুদ্ধ' (war) যৌথভাবে জিতে বাংলাদেশ স্বাধীন হলো, নিজেদের প্রথম সংবিধানেই যদি সেটার অস্তিত্ব অস্বীকার করে 'সংগ্রাম' (struggle) লিখা হয়, তাহলে ঐ যুদ্ধ জয়ের অংশীদারিত্বও যে আপনা আপনি চলে যায়, সেটি কি ৭২ এর সংবিধান প্রনেতারা বোঝেন নাই? উনারা ঠিকই সেটা বুঝেছিলেন এবং জানতেন।

তাহলে তারপরও কেন 'যুদ্ধ'কে 'সংগ্রাম' লেখা হলো?
এটা লেখা হয়েছিল মূলত: দুইটি কারণে। প্রথমত: যুদ্ধে অংশ না নেয়া শেখ মুজিব হতে শুরু করে আওয়ামী লীগ এবং বামপন্থী নেতা ও বুদ্ধিজীবীদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মূল কৃতিত্ব দিয়ে মুক্তিযোদ্ধাদের ভূমিকাকে তাদের চেয়ে পেছনে রাখতে। দ্বিতীয়ত: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে যুদ্ধবিজয়ীর একক কৃতিত্ব দিতে।

স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করা এবং বীর উত্তম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট হন, তখন পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের এই ভুল তথ্য শুধরে দিয়ে লেখা হয়- 'ঐতিহাসিক যুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি'।
কিন্তু বিতর্কিত বিচারপতি খায়রুলের রায় এবং ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আবারো সেটা বদলে দিয়ে লেখা হয়- 'ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি'। অর্থাৎ আবারো নিজেদের যুদ্ধ বিজয়ের অংশীদারিত্বকে সাংবিধানিকভাবে অস্বীকার করা হয় কেমবলমাত্র যুদ্ধে অংশ না নেয়া কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গকে বাংলাদেশের স্বাধীনতার মূল কৃতিত্ব দিতে।

বাংলাদেশ যখন সাংবিধানিকভাবে তাদের নিজেদের জয় করা যুদ্ধকে অস্বীকার করে; যুদ্ধ বিজয়ে নিজের অংশীদারিত্ব ত্যাগ করে, তখন ভারত কেন এই সুযোগ লুফে নিয়ে যুদ্ধ বিজয়ের একক কৃতিত্ব দাবী করবে না?

কাজেই ১৬ ডিসেম্বরকে ভারত কর্তৃক এককভাবে তাদের বিজয় দিবস দাবী করার কারণে ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের আগে নিজেদের নেতাদের জিজ্ঞেস করুন- কেন তারা জয় করা 'যুদ্ধ'কে 'সংগ্রাম' বানিয়ে যুদ্ধ বিজয়ে নিজেদের অংশীদারিত্ব ভারতের হাতে তুলে দিলো।

Sunday, 1 October 2017

সামিয়া ও মারজানের আরো একটি গবেষণা প্রবন্ধে মেধাচুরির প্রমান!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান ও অপরাধবিজ্ঞান (ক্রিমিনোলজি) বিভাগের বিভাগের প্রভাষক সৈয়দ মাহফুজুল হক মারজানের বিরুদ্ধে অন্যের গবেষণা নিজেদের নামে চালিয়ে দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত কমিটি গঠনের পর বিষয়টি নিয়ে বিভিন্ন ধরণের আলোচনা হচ্ছে।

কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত এই দুই শিক্ষক ‘A New dimension of Colonialism and Pop Culture: A case study of the Cultural Imperialism’ শিরোনামে এক প্রবন্ধ লেখেন যা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সোশ্যাল সায়েন্স রিভিউ’-এর ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত হয়।

ওই প্রবন্ধের বিরুদ্ধে 'মেধাচুরি'র অভিযোগ আনে ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস। তাদের অভিযোগ, প্রবন্ধের সিংহভাগ নেওয়া হয়েছে প্রখ্যাত দার্শনিক মিশেল ফুকোর প্রবন্ধ ‘The Subject and Power’ থেকে যা ১৯৮২ সালে ইউনিভার্সিটি অব শিকাগো প্রেস জার্নালে প্রকাশিত হয়।

এই অভিযোগের পর সামিয়া রহমান দাবী করেছেন, ঐ প্রবন্ধটি লেখা এবং প্রকাশের জন্য উপস্থাপনের সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন বিধায় এই বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রবন্ধের সহ-লেখক সৈয়দ মাহফুজুল হক মারজান তাকে না জানিয়েই এই প্রবন্ধটি তৈরী করেছিলেন এবং সেই কারণে এই প্রবন্ধের কোন দায় দায়িত্ব তিনি গ্রহন করবেন না।

আশ্চর্যের বিষয় হচ্ছে- এই দুই শিক্ষকের আরো একটি প্রবন্ধে মেধাচুরির প্রমান মিলেছে!

২০১৩ সালে এই দুই শিক্ষক Journal of Mass Communication & Journalism এ একটি প্রবন্ধ প্রকাশ করেন, যার শিরোনাম ছিল, Role of Mass Media in Setting Agenda and Manufacturing Consent:A Study on Wars to Rise of Radical Group (Hefajat-e-Islam) in Bangladesh। এই প্রবন্ধটিকে সামিয়া রহমান তার নিজের কাজ হিসেবে ব্যক্তিগত ওয়েব সাইটে উল্লেখ করেছেন। এমনকি Journal of Mass Communication & Journalis এর ওয়েব পেজেও এই লেখাটির করসপন্ডেন্ট অথর হিসেবে সামিয়া রহমানের নাম-ঠিকানাই লেখা রয়েছে।

আলোচ্য প্রবন্ধে তারা মোট ১২টি রেফারেন্স ব্যবহার করেছিলেন। কিন্তু প্রবন্ধটি পড়ে দেখা যায় এই ১২টি রেফারেন্সের বাইরে তারা আরো কমপক্ষে আরো সাত (৭) টি লেখা থেকে সরাসরি কিছু অংশ কপি-পেস্ট করেছেন কিন্তু সেগুলোর কোন রেফারেন্স দেন নাই। অর্থাৎ ঐ অংশগুলো অন্যের মেধাচুরি করে লেখা হয়েছে।

প্রবন্ধটির মেথডলজি অংশের প্রথম প্যারাগ্রাফের দ্বিতীয় লাইন থেকে শুরু করে বাকি অংশের পুরোটাই নেয়া হয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাসের স্কুল অব ইনফরমেশনের The Historical Approach to Research থেকে, যার কোন রেফারেন্স লেখকদ্বয় দেন নাই।


প্রবন্ধটির What is public opinion? উপ-শিরোনামের দ্বিতীয় প্যারাগ্রাফের নীচর অংশটি তারা হুবহু এনসাইক্লোপেডিয়া ব্রিটানিকার Public opinion এন্ট্রির প্রথম প্যারাগ্রাফ থেকে নিয়েছেন এবং যথারীতি কোনরূপ রেফারেন্স না দিয়ে।

উপাত্ত সংগ্রহ ও নমূনায়ন অংশে ভিয়েতনাম যুদ্ধের বর্ননা অংশে লেখকদ্বয় মাঝামাঝি দু'টি লাইন নিয়েছেন Soldier's Walk নামে একটি ওয়েব পেজের ভিয়েতনাম যুদ্ধের উপর লেখা The War In VietNam অধ্যায় থেকে।






ঐ একই প্যারাগ্রাফের নীচের অংশটি তারা নিয়েছেন Fallout Wiki এর Vietnam War অংশ থেকে। বলাবাহুল্য এই এক প্যারাগ্রাফ লিখতে তারা দুইটি ভিন্ন লেখা থেকে কয়েকটি করে লাইন সরাসরি লিখলেও যথারীতি সেগুলোর কোন রেফারেন্স দেননি।



২০০১ সালের ৯/১১ এর টুইন টাওয়ারে হামলার উপর লেখা বর্ননার প্রথম লাইনটি বাদে বাকী অংশ হুবহু উনারা তুলে দিয়েছেন BBC NEWS | In Depth এর The four hijacks শিরোনামে লেখা নিবন্ধের প্রথম প্যারাগ্রাফ থেকে।

ইরাক যুদ্ধের অংশের উপর লেখা প্যারাগ্রাফের প্রথম অংশটি উনারা নিয়েছেন Timeline Index ওয়েব পেজের The Iraq War 2003 থেকে।

এই প্যারাগ্রাফের শেষ অংশটি উনারা সরাসরি কপি করেছেন উইকিপিডিয়ার Iraq and weapons of mass destruction এন্ট্রি থেকে। বলাবাহুল্য, কোনটির ক্ষেত্রেই উনারা কোন রেফারেন্স দেন নাই।



এভাবে একটি গবেষণা প্রবন্ধে উৎস উল্লেখ না করে সরাসরি অন্যের লেখাকে কপি-পেস্ট করে ব্যবহার করা খুবই অনৈতিক একটা কাজ। সামিয়া রহমান এবং মাহফুজুল হক মারজান সেই অনৈতিক কাজটিই করেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে, লেখাটি যে জার্নালে প্রকাশিত হয়েছে সেটির রিভিউয়াররা এই সাত (৭) টি মেধাচুরির ঘটনাকে হয় সনাক্ত করতে চান নাই, অথবা সনাক্ত করতে পারেন নাই।

বর্তমানে যে কোন ক্রিয়েটিভ লেখালেখির ভুল-ত্রুটি সংশোধনের জন্য এবং লেখার মধ্যে অন্য কারো লেখা রেফারেন্সবিহীনভাবে ব্যবহার করার বিষয়টি সনাক্ত করার জন্য বেশ কিছু সফটওয়ার ব্যবহার করা হয়। আমাদের মত ছা-পোষা লেখকরাও ঐসব সফওয়ার ব্যবহার করে নিজেদের লেখাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার চেষ্টা করি। যারা বিভিন্ন জার্নালে রিভিউয়ার বা প্রফেশনাল এডিটর হিসেবে কাজ করেন, তারা তো বটেই এমনকি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এইসব সফটওয়ার ব্যবহার করে শিক্ষার্থীদের এসাইনমেন্ট, টার্মপেপার বা থিসিস যাচাই করে থাকেন। কাজেই Journal of Mass Communication & Journalism এর এডিটর ও রিভিউয়াররা এই সফওয়ারগুলো ব্যবহার করেন না, এটা মেনে নেয়া কঠিন।

আশা করি বাংলাদেশের শিক্ষক-গবেষক এবং এডিটর-রিভিউয়াররা আরেকটু সতর্ক হবেন এবং মেধাচুরি'র মত গর্হিত কাজ থেকে বিরত থাকবেন।

Thursday, 10 August 2017

এ বি এম খায়রুল হক আদলত অবমাননার মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন


অবসরের পর দেয়া বিতর্কিত রায় থেকেই সংকটের শুরু
একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কিংবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা যদি তার অবসর গ্রহনের ১৬মাস পর চাকুরিকালীন সময়ে তারজন্য বরাদ্দকৃত অস্ত্রটি আবারো ব্যবহার করতে চান সেটি কি আইনগতভাবে বৈধ হবে? হবে না।

ঠিক তেমনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৯৮৮ সালের বিধি অনুযায়ী একজন বিচারককে রায় দিতে হবে প্রকাশ্য আদালতে। যার ফলে অবসরের পর রায় দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক কাজে ব্যবহারের দৃষ্টান্ত সৃষ্টিকারী সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সেই অপকর্মটিই করেছিলেন।

২০১১ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের আদেশের সময় প্রকাশ্য আদালতে তিনি ঘোষণা করেছিলেন, পরবর্তী আরো দুইটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা যেতে পারে। অথচ সেই রায়ের লিখিত আদেশ তিনি প্রদান করেন তার অবসর গ্রহনের ১৬ মাস ১সপ্তাহ পর। অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে- সেই লিখিত রায় লেখার সময় তিনি ইতিপূর্বে আদলতের রায়ে দেয়া তার আদেশ 'পরবর্তী আরো দুইটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজন করা যেতে পারে' অংশটি বাদ দেন। আওয়ামী লীগের রাজনৈতিক সুবিধার জন্য তিনি এই রায় লিখে বাংলাদেশের রাজনীতিকে চরম সংকটের মধ্যে ফেলে দিয়ে ঐ দলটিকে নির্বাচনবিহীনভাবে দেশ পরিচালনার অবৈধ ও অগনতান্ত্রিক অসদুপায় অবলম্বনের পথ তৈরী করে দেন।

বিতর্কিত রায় আগেও দিয়েছেন
আদালতকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহারের দৃষ্টান্ত এ বি এম খায়রুল হকের জন্য এটাই প্রথম নয়। এর আগেও তিনি এভাবে অপ্রাসঙ্গিক বিতর্কিত আদেশের মাধ্যমে আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। শেখ মুজিবের আমলে 'মুন সিনেমা' হলকে অর্পিত সম্পত্তি হিসেবে রাষ্টের মালিকানায় নেয়া হয়েছিল, যার ধারাবাহিকতা পরবর্তী সরকারগুলোর আমলেও বহাল ছিল। সেই সিনেমা হলের ক্ষতিগ্রস্থ মালিক ঐ সম্পত্তির মালিকানা ফিরে পাবার জন্য আদালতের দারস্থ হন।

সেই সিনেমা হলের মালিকানা ফিরে পাবার আর্জিতে বাদী কোন সরকারের আমলের বৈধতা নিয়ে প্রশ্ন  তোলেন নাই। কিন্তু বিতর্কিত বিচারপতি এ বি এম খায়রুল হক ঐ মামলার রায় প্রদানের সময় সম্পূর্ন অপ্রাসঙ্গিকভাবে সংবিধানের ৫ম সংশোধনী বাতিল ঘোষনা করেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলকে অবৈধ ঘোষনা করেন। সেটিই ছিল আদালতকে ব্যবহার করে অপরাজনীতির প্রথম দৃষ্টান্ত।

অথচ- সংবিধানের পঞ্চম সংশোধনীতেই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম বিচার বিভাগকে স্বাধীনতা দেবার এবং বিচারপতিদের মর্যাদা ও চাকরীর মেয়াদ বৃদ্ধি করার ব্যবস্থা করা হয়েছিল। ১৯৭২ সালের সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেয়া ছিল সংসদের হাতে আর শেখ মুজিবের ৪র্থ সংশোধনীতে সেই ক্ষমতা দেয়া হয়েছিল রাষ্ট্রপতির (শেখ মুজিবের) হাতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ক্ষমতা দেন বিচারকদের প্রতিষ্ঠান সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের হাতে। এর ফলে বিচারকরা রাস্ট্রীয় হস্তক্ষেপের বাইরে থেকে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনার অধিকার পান। শেখ মুজিবের ৪র্থ সংশোধনীতে রাষ্ট্রপতিকে শপথ গ্রহন করানোর দায়িত্ব দেয়া হয়েছিল পার্লামেন্টের স্পিকারের কাছে। ৫ম সংশোধনীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দায়িত্ব অপর্ন করেন প্রধান বিচারপতির কাছে। দেশের রাষ্ট্রপ্রধান 'রাষ্ট্রপতি'কে প্রধান বিচারপতির কাছে শপথ গ্রহণের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত ৫ম সংশোধনীতে অন্তর্ভূক্ত করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিচারপতিদের সম্মানকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেন। এখানেই শেষ নয়; প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৫ম সংশোধনীতে বিচারকদের অবসর গ্রহনের মেয়াদ বৃদ্ধির মাধ্যমে তাদের চাকরীর মেয়াদও বৃদ্ধি করেন।

গোস্ত হারাম কিন্তু ঝোল হালাল!
মুন হলের মালিকানা নিষ্পত্তির রায়ে বিতর্কিত বিচারক এ বি এম খায়রুল হক যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল এবং তাঁর দেয়া ৫ম সংশোধনী বাতিল করার রাজনৈতিক আদেশ প্রদান করেন, তখন তিনি তার ভাষায় 'অবৈধ সরকার' এর আমলে দেয়া বিচারপতিদের সম্মান ও সুবিধাগুলো কিন্তু রদ করেন নাই। তিনি কিন্তু বলেন নাই যে, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেবার সিদ্ধান্তটি 'অবৈধ' ছিল; তিনি বলেন নাই যে, প্রধান বিচারপতির কাছে রাষ্ট্রপতির শপথ গ্রহনের সিদ্ধান্তটি 'অবৈধ' ছিল এবং সেই অনুযায়ী প্রধান বিচারপতির কাছে শপথ নেয়া পরবর্তী সকল রাষ্ট্রপতিরা 'অবৈধ' ছিল; তিনি একথাও বলেন নাই যে, তার ভাষায় 'অবৈধ' প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে তার (খায়রুল হকের) রায়ে 'অবৈধ' ঘোষিত সংবিধানের ৫ম সংশোধনী অনুযায়ী বর্ধিত মেয়াদে চাকরী করা বিচারপতিদের দেয়া আদেশগুলো 'অবৈধ' ছিল, এমনকি বর্ধিত চাকরী মেয়াদে বিচারপতিদের নেয়া বেতন-ভাতা 'অবৈধ' ছিল।

এই বিতর্কিত বিচারপতি খায়রুল হক নিজেই তার একটি রায়ে উল্লেখ করেছিলেন, বিচারপতি'র পদ থেকে অবসর গ্রহনের পর কোন বিচারক তার পেনশন ও প্রাসঙ্গিক ভাতা বাদে আর কোন রাষ্ট্রীয় সুবিধা গ্রহণ করতে পারবেন না এবং রাষ্ট্রের কোন লাভজনক পদ গ্রহন করতে পারবেন না। কিন্তু নিজের সেই আদেশ নিজেই লঙ্ঘন করে তিনি অবসর গ্রহনের পর গরিব জনগণের জন্য সংরক্ষিত ত্রাণ তহবিলের কয়েক লক্ষ টাকায় বিদেশে চিকিৎসা গ্রহণ করেছেন এবং রাষ্ট্রের লাভজনক 'আইন কমিশনের চেয়ারম্যান' পদ গ্রহণ করেছেন।

রাজনৈতিক সংকটের জন্য দায়ী খায়রুল হকের বিতর্কিত রায়
সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের প্রথম শর্ত। সেই সুষ্ঠু নির্বাচনের পথ অবরুদ্ধ করে দিয়ে একটি স্বৈরাচারী সরকারকে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অবসর গ্রহণের ১৬ মাস ১সপ্তাহ পরে বিতর্কিত রায় দিয়ে বাংলাদেশের গনতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের কালো অধ্যায়ের পথ তৈরী করে দিয়েছিলেন এই খায়রুল হক। সেই সময় থেকে সুষ্ঠু নির্বাচন, ভোটাধিকার এবং গনতন্ত্রের জন্য সংগ্রাম করা কয়েক শত মানুষের গুম-খুনের জন্য দায়ী এই বিচারপতি খায়রুল হক।

আদলত অবমাননার বিচার হওয়া জরুরী
এখন খায়রুল হক তার সেই বিতর্কিত রায়ের বিষয়ে সংবিধানের ১৬'শ সংশোধনী বাতিল করে দেয়া সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের রায়ের সমালোচনা করছেন বেআইনী ভাষায়! সর্বোচ্চ আদালত থেকে দেয়া একটি রায়কে তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে ঐ রায় প্রদানকারী বিচারকদের 'ইমম্যাচিউরড' বলে কটাক্ষ করেছেন, রায়টির পর্যবেক্ষণসমূহকে 'সঠিক নয়' বলে ঘোষনা করেছেন, এই রায়কে 'পূর্ব ধারণাপ্রসূত' ঘোষণা করেছেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে 'বিচারকদের প্রজাতন্ত্র' হিসেবে কটাক্ষ করে আদালত এবং প্রজাতন্ত্রকে অপমান করেছেন।

খায়রুল হকের এই প্রতিটি কাজ সুষ্পষ্টভাবে আদালতের অবমাননা এবং শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশের আদলত এর আগে সাংবাদিক মাহমুদুর রহমানসহ অনেক ব্যক্তিকে এরচেয়েও তুচ্ছ কারণে আদালত অবমাননার দায়ে শাস্তি প্রদান করেছে। এখন জনগণ দেখতে চায়, সর্বোচ্চ আদালত, তার রায় এবং বিচারপতিদের নিয়ে প্রকাশ্যে তুচ্ছ তাচ্ছিল্য করা খায়রুল হককে আদালত অবমাননার জন্য শাস্তি দেয়া হয় কিনা।

উল্লেখ্য যে, এর আগেও আবুল মাল আব্দুল মুহিত উচ্চ আদালতের বিচারপতিদের চরমভাবে অসম্মান করে বক্তব্য দিয়েছেন। তার দেখাদেখি ক্ষমতাসীন দলের আরো নেতারা আদালতকে অবমাননা করে বক্তব্য দিয়েছেন।

এইসব আদালত অবমাননার বিচার না হলে জনগণের কাছে ভুল বার্তা পৌছাবে। জনগণের মধ্যে আদালতের সক্ষমতা ও শাস্তিপ্রদানে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরী হবে। জনগণ মেরুদণ্ডবিশিষ্ট বিচারক দেখতে চায়। আজ যদি এইসব আদালত অবমাননাকারীদের বিচারের সমূক্ষীণ না করা হয়, তাহলে ভবিষ্যতে আদালত অবমাননাকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সেই সময় তাদের বিচার করতে গেলে আজকের বিচার না করাদের বিষয়টি তখন উদাহরণ হিসেবে উপস্থাপিত হবে।